খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে

খুলনা-৩ আসনের বিভিন্ন মন্ডপে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ১৬ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা-৩ আসনের দৌলতপুর ও আড়ংঘাটা থানাধীন প্রতিটি পূজা মন্ডপে আর্থিক অনুদান এবং মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও পুরোহিতদের মাঝে নতুন কাপড় উপহার হিসেবে পাঠিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর ব্যক্তিগত প্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি মন্ডপে এই অনুদান ও শুভেচ্ছা উপহার সামগ্রী সফলভাবে পৌঁছে দেওয়া হয়। এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষে উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন বিএনপি নগরের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহŸায়ক কাজী মাহমুদ আলী ও সদস্য সচিব চৌধুরী শফিকুল ইসলাম হোসেন । 
হুইপ বকুল এমপির পক্ষ থেকে তাঁরা বলেন, “খুলনা-৩ আসনের দৌলতপুর ও আড়ংঘাটাসহ সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব, যা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং এটি সামাজিক মিলনমেলায় পরিণত হয়।" বক্তারা আরও উল্লেখ করেন, "হুইপ বকুল এমপি বিশ্বাস করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের অনন্য প্রতীক আমাদের খুলনা। এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে গভীর সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। 'ধর্ম যার যার, উৎসব সবার’ এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও উন্নত খুলনা গড়া সম্ভব। সকলের পূজা আনন্দময় ও নিরাপদ হোক, মা দুর্গা সবার মঙ্গল করুক।” 
হুইপ বকুলের এই মানবিক উদ্যোগে প্রতিটি মন্ডপের জন্য বিশেষ আর্থিক সহযোগিতা ও মন্দির কমিটির সম্মানিত নেতৃবৃন্দের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়। একই সাথে তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন, যেন ভবিষ্যতেও এভাবেই সবার সেবায় পাশে থাকতে পারেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নগর দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্য সাজ্জাদ আহসান পরাগ, প্রকৌশলী সত্যানন্দ দত্ত, এড. সত্যজিৎ সাহা, প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, শ্যামল কুমার রায়, বিপ্লব ভৌমিক, উজ্জ্বল দাস এবং পূজা উদযাপন পরিষদের নেতা মাধব চন্দ্র রুদ্র, অজয় কুমার দে, চৈতন্য কুন্ডু ও প্রতুল সরকার প্রমুখ। 
অনুষ্ঠান শেষে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হুইপ রকিবুল ইসলাম বকুলের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ