খুলনা | শনিবার | ১৭ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শারীরিক শিক্ষক নির্বাচিত

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৪ এ.এম | ১৭ অক্টোবর ২০২৬


বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) জিএম আব্দুল্লাহ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শারীরিক শিক্ষার শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক দেশের চার অঞ্চল থেকে চারজন শ্রেষ্ঠ শারীরিক শিক্ষার শিক্ষক নির্বাচন করা হয়েছে। ঢাকা ময়মনসিংহ বিভাগ নিয়ে পদ্য অঞ্চল, খুলনা বরিশাল বিভাগ নিয়ে গোলাপ অঞ্চল, রাজশাহী রংপুর বিভাগ নিয়ে চাপা অঞ্চল এবং চট্টগ্রাম কুমিল্লা ও সিলেট বিভাগ নিয়ে বকুল অঞ্চলে ভাগ করা হয়। এরমধ্যে খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে গঠিত গোলাপ অঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) জিএম আব্দুল্লাহ। গত ২৯ জুলাই জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ৫ সদস্য একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি শিক্ষা বোর্ড কর্তৃক প্রস্তাবিত আবেদনসমূহ যাচাই-বাছাই করে চার অঞ্চল থেকে চারজন শারীরিক শিক্ষার শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচন করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ