খুলনা | শনিবার | ১৭ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ কারাগারে

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ১৭ অক্টোবর ২০২৬


চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে আবদুল গফুর (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উপজেলার জুলধা ইউনিয়নের পাইপের ঘোড়া এলাকায় এক শিশুকে বলাৎকারের দায়ে মামলা হলে এই মামলায় দীর্ঘদিন পলাতক ছিল গফুর। গ্রেফতার আবদুল গফুর জুলধা ৬নং ওয়ার্ডের জামালের বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের শুরুতে জুলধা পাইপের ঘোড়া বাজার এলাকায় এক ছেলে শিশুটিকে ফুসলিয়ে একটি বিল্ডিংয়ের দু’তলায় নিয়ে যায় এবং পরে তাকে বলাৎকার করেন। ওই সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন। এরই মধ্যে, কৌশলে পালিয়ে যান আবদুল গফুর। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করেন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে আবদুল গফুরকে গ্রেফতার করা হয়। ধর্ষণের দায়ে একটি মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন আবদুল গফুর। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ