খুলনা | শনিবার | ১৭ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে কারণ দর্শাও ইউএনও’র

পাইকগাছায় ছাত্রলীগের সাবেক নেতা বজলুকে দিয়ে অনুষ্ঠান পরিচালনা, প্রশাসনের আওয়ামী করণের নতুন ছক : জনমনে নানান প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৬ এ.এম | ১৭ অক্টোবর ২০২৬


পাইকগাছায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে আয়োজিত অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর বজলুর রহমান। এভাবে প্রকাশ্যে জাতীয় অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী ঘরোনা ব্যক্তির উপস্থিতি জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের ভূমিকা এ বির্তকের সৃষ্টি করেছে। তারই সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কন্যাশিশু দিবস। অথচ এ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ও পৌর বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। ইতোমধ্যেই উপজেলার অনেক কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ উঠে এসেছে।
এদিকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে দায়িত্ব পালনে অবহেলা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার বিষয়ে কারণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন ইউএনও।
গত ১৩ অক্টোবর ০৫.৪৪.৪৭৬৪.০১৪.০১.০১০.২৬-১৪৮৬/১ স্মারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত কারন দর্শানো নোটিশে বলা হয়েছে, আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সুষ্ঠুভাবে কর্মসূচি পরিচালনার দায়িত্ব আপনার ওপর ন্যস্ত ছিল। কিন্তু উক্ত অনুষ্ঠান চলাকালে উপস্থাপক নির্ধারিত থাকা সত্তে¡ও উপস্থাপকের পাশে বসা কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর মোঃ বজলুর রহমান আকস্মিকভাবে অনুষ্ঠানের শেষদিকে কিছু সময় অনুষ্ঠান উপস্থাপনা করেন। তার অনাকাক্সিক্ষত ও অনির্ধারিত উপস্থাপনাকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয়। কার্যক্রম চলাকালে মোঃ বজলুর রহমান বর্তমানে বিতর্কিত হিসেবে বিবেচিত, হঠাৎ মাইক্রোফোন নিয়ে বক্তব্য প্রদান করাকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়, যা অনুষ্ঠানের স্বাভাবিক ধারাবাহিকতা ও শৃঙ্খলা বিঘিœত করে। এ ধরনের পরিস্থিতি যথাযথভাবে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করতে না পারায় উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার অবকাশ সৃষ্টি হয়েছে। 
নোটিশে আরও বলা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, উক্ত অনুষ্ঠানের কর্মসূচি সুষ্ঠু ও ধারাবাহিকভাবে পরিচালনার জন্য সুস্পষ্ট সময়স‚চি প্রণয়ন, অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ দিকনির্দেশনা প্রদান এবং অনুষ্ঠানস্থলে সার্বিক শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করার ক্ষেত্রে আপনার দায়িত্ব পালনে ঘাটতি ছিল। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এ ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের পূর্বপ্রস্তুতি, কর্মস‚চির ধারাবাহিকতা রক্ষা এবং অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় প্রয়েজনীয় সতর্কতা অবলম্বন করা আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত। বিষয়টি সরকারি দায়িত্ব পালনের শৃঙ্খলা, জবাবদিহিতা ও উপজেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট।
উল্লিখিত পরিস্থিতির জন্য দায়িত্ব পালনে অবহেলা, পরিকল্পনাগত দুর্বলতা ও সমন্বয়হীনতার অভিযোগে কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না, তার সন্তোষজনক লিখিত ব্যাখ্যা এপত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দাখিল করতে ব্যর্থ হলে অথবা প্রদত্ত জবাব সন্তোষজনক বিবেচিত না হলে, এ বিষয়ে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী পরবর্তী প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও কারন দর্শাও নোটিশে উল্লেখ করা হয়।
এদিকে ১৩ অক্টোবর তড়িঘড়ি করে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর মোঃ বজলুর রহমান (উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক)-কে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে মহিলা অধিদপ্তর ঢাকায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক বরাবর পত্র পাঠিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অধিপ্তরের খুলনা কার্যালয়ের উপ-পরিচালকের মাধ্যমে এ পত্র পাঠানো হয়েছে (স্মারক নং-উ.ম.বি.ক.ক/পাইক/খুলনা-০০১.২৬-১০৫, তাং- ১৩/১১০/২০২৬। 
এর আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী কারন দর্শাও নোটিশ দিয়েছেন। অন্যদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান নিজ পদে যোগদানের আওয়ামী ঘরনা ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন বলে অভিগোগ উঠেছে। বিগতদিনে উপজেলা মহিলা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে জড়িত নিষিদ্ধ আওয়ামী পরিবারের সদস্যরা নিষ্ক্রিয় থাকলেও বর্তমানে ধীরে-ধীরে সরব হচ্ছেন বলে অধিদপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ