খুলনা | শনিবার | ১৭ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

হারিয়ে যাওয়ার এক মাসের মাথায় উদ্ধার হলো মোবাইল

নিজস্ব প্রতিবেদক |
০২:০১ এ.এম | ১৭ অক্টোবর ২০২৬


হারিয়ে যাওয়ার একমাসের মাথায় উদ্ধার হলো মোবাইল। পুলিশের তৎপরতায় মোবাইল উদ্ধার হয়েছে সিলেটের জাফলং থেকে। সদর থানার উপ-পরিদর্শক মোঃ মেহেদী হাসান হাসান খানের চৌকষ বুদ্ধিতে স্বল্প সময়ে উদ্ধার হলো মোবাইল।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর নগরীর মৌলভীপাড়াস্থ টি বি বাউন্ডারী রোডে স্মার্ট ফোনটি হারিয়ে যায়। কিন্তু বহু খোঁজাখুঁজির করে মোবাইল ফোন না পাওয়ার পর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর সাধারণ ডায়েরী (জিডি) করেন ৩৩ রূপসা ষ্ট্যান্ড রোডস্থ নিবাসী স্কুল শিক্ষিক শাহানা বিনতে রহমান (জিডি ট্রাকিং নং-জিডি নং-১২৮৬, ১৫/০৯/২০২৬)। তদন্তের দায়িত্ব পান উপ-পরিদর্শক (এসআই) মোঃ  মেহেদী হাসান খান। 
জানা গেছে গত একমাস ধরে বিশেষ ট্রাকিংয়ের মাধ্যমে মোবাইলের সন্ধান পান তদন্ত কর্মকর্তা। তার চৌকষ বুদ্ধিতে অবশেষে সিলেটের জাফলং থেকে বৃহস্পতিবার (গত ১৫ অক্টোবর) খুলনায় পৌঁছায় সুন্দবনবন কুরিয়ারের মাধ্যমে। আর একই দিনে দুপুর ১টার দিকে খুলনা সদর থানায় মালিকের কাছে মোবাইল হস্তান্তর করা হয়। মোবাইল মালিকে বড় ভাই খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবর-এর বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানার হাতে উদ্ধার হওয়া মোবাইল তুলে দেন উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান খান।

প্রিন্ট

আরও সংবাদ