খুলনা | শনিবার | ১৭ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময়কালে জেলা বিএনপি’র মন্টু

মন্ডপে আত্মপ্রচারের কারণে কোনো সমস্যার সৃষ্টি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ১৭ অক্টোবর ২০২৬


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির এক অনন্য ভূখন্ড। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দের সাথে উৎসব পালন করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সেই নীতিতে বিশ্বাস করে। হিন্দু স¤প্রদায়ের ওপর যেকোনো অন্যায়, নিপীড়ন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। 
শুক্রবার বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সার্বজনীন, উৎসবমুখর ও নিবিঘেœ উদযাপনে সার্বিক প্রস্তুতির পর পূজা উদযাপন পরিষদ, মন্দির কমিটি ও মন্ডপ ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় করে খুলনা জেলা বিএনপি। 
এসময়ে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সমানে রেখে সম্ভাব্য প্রার্থীদের কোনো প্রচার-প্রচারণা যেনো শারদীয় দুর্গোৎসবের আনন্দের বিঘিœত না করে। পূজামন্ডপে কোনো প্রার্থীর প্যানা-পোস্টার টানানো বা প্রচার-প্রচারণা নয়, মোটরসাইকেল শো’ডাউন অথবা পূজার সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের জমায়েত পরিপূর্ণ বন্ধ করতে হবে। আত্মপ্রচারের কারণে কোনো সমস্যার সৃষ্টি হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্টা রুখে দিতে রাত ১২টার পর থেকে সকাল পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় বিএনপি’র নেতাকর্মী-সমর্থকরা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তা ও নিরাপত্তা বলয় নিশ্চিত করতে আমাদের দলীয় নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা প্রতিটি পূজামন্ডপে সতর্ক প্রহরায় থাকবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি পরিবারের সদস্যরা সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। 
মতবিনিময় সভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটি ও মন্ডপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের উদ্দেশ্যে বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু তাঁর বক্তব্যে আরও স্পষ্ট করেন যে, কোনো প্রকার অপশক্তি বা বিশৃঙ্খলাকারী যেন পূজাকে ঘিরে স¤প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য জেলা বিএনপি’র পক্ষ থেকে কেন্দ্রভিত্তিক মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল উৎসব শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাবে। প্রস্তুতি সভায় উপস্থিত জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে জেলার সকল স্তরের মানুষকে নিয়ে স¤প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব সফলভাবে উদযাপনের জন্য আহবান জানান। এরআগে, জেলা বিএনপি’র জরুরি প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পৃথক এ দু’টি সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যক্ষ মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, সুলতান মাহমুদ, শেখ আজগর আলী, নাজমুস সাকির পিন্টু, মোঃ হাফিজুর রহমান, মাহবুর রহমান, মল্লিক আব্দুস সালাম, শেখ আলী আজগর, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, মনিরুজ্জামান লেলিন, আব্দুল মালেক, সেলিম সরদার, আশরাফুল ইসলাম নূর, ফারুক সরদার, নিত্যানন্দ মন্ডল ও মোল্লা রিয়াজুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব দীপক কুমার সরদার, পাইকগাছা পূজা পরিষদের আহবায়ক প্রাণকৃষ্ণ দাশ, তপন কুমার দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন, জেলা জাসাস’র সদস্য সচিব এমডি আজাদ আমিন, জেলা মহিলাদলের সভাপতি এড. তসলিমা খাতুন ছন্দা ও সাধারণ সম্পাদক এড. সেতারা সুলতানা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ