খুলনা | শনিবার | ১৭ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

রূপসায় এমপি আজিজুল বারী হেলাল

বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চাই

রূপসা প্রতিনিধি |
০২:০৫ এ.এম | ১৭ অক্টোবর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আমরা কোনো গোষ্ঠী বা সম্প্রদায় হিসেবে মানুষকে আলাদা করে দেখতে চাই না। বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদা দিয়ে মানবজাতির অংশ হিসেবে দেখতে চায়। ধর্ম, বর্ণ কিংবা স¤প্রদায়ভেদে মানুষের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হোক, তা আমরা চাই না। এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, একটি নির্দিষ্ট দল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পাঁয়তারা করছে। দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা বিএনপি সরকার কখনোই মেনে নেবে না। বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতি ও ঐক্য অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু স¤প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। সমাজ থেকে সব ধরনের অন্যায়, অনাচার ও অশুভ শক্তির বিনাশ ঘটুক এবং মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় হোক।
এমপি শুক্রবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি আয়োজনে উপজেলার ৭৬টি পূজা মন্দিরের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও শারদীয় শুভেচ্ছা প্রদানকালে একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়বাদী দল রূপসা উপজেলা শাখার পূজা উদ্যাপন পর্যবেক্ষণ কমিটির আহবায়ক, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র।রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু ও শুভেচ্ছা বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস ও সাধারণ সম্পাদক তপন দাস।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য আনিসুজ্জামান আনিস, আছাফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, এস এম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শাহাবুদ্দিন ইজারাদার, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, হুমায়ূন কবীর, মিকাইল বিশ্বাস, বক্তৃতা করেন রেজাউল ইসলাম রেজা, বাদশা জমাদ্দার, খান আলিম হাসান,  মহিতোষ ভট্টাচার্য, ইন্দ্রজিত চক্রবর্তী, গনেশ পাল, বাসুদেব রায়, পিন্টু গোপাল দে, প্রবীর নন্দী প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ