খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

বেনাপোলে দেশীয় পিস্তলসহ ভ্যানচালক আটক

বেনাপোল প্রতিনিধি |
০২:৫৪ পি.এম | ১৭ অক্টোবর ২০২৬


বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালনকালে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে ভ্যানচাল মিয়ারাজ গাইন (২৭) কে আটক করেছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশন এর সামনে মুরগীভর্তি একটি ইঞ্জিনচালিত ভ্যান তল­াশি করে অস্ত্রের এ চালানটি আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন একটি খবর পায় নাভারণ থেকে মুরগী ভর্তি একটি ইন্জিনচালিত ভ্যানে অস্ত্রের একটি চালান নিয়ে বেনাপোলের দিকে আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি টহল দল ভবারবেড় নামক স্থানে মেসার্স বেনাপোল ফিলিং স্টেশন এর সামনে ওই ইন্জিনচালিত ভ্যানটি আসলে তার গতিরোধ করে তকøরশীকালে ভ্যানটির চালকের সিটের নীচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন অস্ত্রসহ একজন ভ্যানচালক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আটক ভ্যানচালকে যশোর আদালতে প্রেরন করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ