খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

সচেতন নাগরিক সমাজ খুলনার উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩০ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


নগরীর আইনশৃঙ্খলার অবনতি, আবাসিক হোটেলগুলোতে জমজমাট মাদক ও দেহব্যবসা’র প্রতিবাদে সচেতন নাগরিক সমাজ, খুলনার উদ্যোগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মিছিল নগরীর ডাকবাংলো মোড় থেকে শুরু করে ফেরিঘাট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সচেতন নাগরিক সমাজ খুলনার সভাপতি মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ২৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নাগরিক নেতা সাব্বির আহম্মেদ, বেবী ট্যাক্সি ইউনিয়নের সভাপতি সালাউদ্দিন কালে, সাধারণ সম্পাদক ছান্নু মিয়া, যুবনেতা মোঃ রুবেল হোসেন, কালিম উদ্দিন তামিম আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নগরীতে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত। প্রশাসনের ব্যর্থতার কারণেই এই করুণ পরিণতি। নগরীর অধিকাংশ আবাসিক হোটেলে চলছে মাদক ও দেহব্যবসা। প্রায় প্রতিনিয়ত ঘটে চলেছে ছিনতাই, রাহাজানি, খুন। এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ জড়িয়ে রয়েছে সন্ত্রাসীরা। খুলনাবাসী এ অবস্থা থেকে পরিত্রাণ চায়। বক্তারা নগরীর শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনা ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে অভিন্ন মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। বক্তারা বলেন, বার বার সজাগ করার পরও প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে বা প্রয়োজন পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি খুলনাবাসীকে ভাবিয়ে তুলছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এ সকল বিষয়ে প্রশাসন যথাযথ কঠোর ব্যবস্থা না নিলে পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে তার জন্য তারা দায়ী থাকবে। 

প্রিন্ট

আরও সংবাদ