খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

আগামী ৫ ডিসেম্বর হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের হাজ্বী সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগ আগামী ৫ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী খুলনা আইনজীবী মিলনায়তনে হাজ¦ী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সমাবেশে অংশ গ্রহণেচ্ছুক সকল হাজ¦ীদের আগামী ৩০ নভেম্বরের পূর্ব নাম রেজিস্ট্রেশন করে প্রবেশপত্র ও ফুড কুপন খুলনার ৮৭ সাউথ সেন্ট্রাল রোডস্থ হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় হতে সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রেশন ফি তিনশ’ টাকা। শৃঙ্খলার স্বার্থে নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। 
গতকাল শনিবার সকাল ১০টায় ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. আব্দুল মালেকে সভাপতিত্বে অফিস কার্যালয় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সমাবেশ সফল করার নিমিত্তে মোঃ নুরুল আমিনকে আহŸায়ক এবং মোঃ রেজাউল শেখ সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট সমাবেশ আয়োজক কমিটি গঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মুহাম্মদ সাহেব আলি।
সভায় বক্তৃতা করেন কো-চেয়ারম্যান শরীফ ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান ফেরদাউস আলম ফারাজী, মোঃ আলতাফ হোসেন, সরদার আবু তাহের, তরফদার তৈয়েবুর রহমান, আবুল কালাম আজাদ, আলহাজ¦ মোহাম্মদ মোস্তফা, এড. শামিম মোসাররফ, এড. মনিরুজ্জামান, মজিবর রহমান বাবলু, এনামুল হক টুকু, মাওলানা মোয়াজ্জেম হোসেন, এস এস গোলাম কিবরিয়া, সাকিব আফতাব সুজন প্রমুখ। 
উল্লেখ্য, আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চালু থাকবে। সভাশেষে মুসলিম বিশে^র কল্যাণ কামনা মৃতদের রুহের মাগফিরাতসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নির্বাহী পরিচালক আলহাজ¦ শেখ মুহাম্মদ সাহেব আলি। 

প্রিন্ট

আরও সংবাদ