খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

৩০ অক্টোবর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি খুলনার সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) খুলনা শাখা কমিটির সভা সমিতির নিজস্ব কার্যালয়ে গত ১২ অক্টোবর বিকেল ৪টায় সংগঠনের সভাপতি এড. অচিন্ত্য দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কো-অডিনেটর সীমা আক্তারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কুদরত-ই খুদা, সুতপা বেদজ্ঞ, আবেদ হোসেন, যুব সদস্য মনিরা প্রমুখ। 
সভায় আগামী ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) খুলনা শাখা’র সাধারণ সভা সমিতির নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় এফপিএবি খুলনার আজীবন সদস্য, সাধারণ সদস্য ও যুব সদস্যদের যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। 
অপর দিকে আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে এফপিএবি খুলনা শাখার আজীবন সদস্যদেরকে তাদের বর্তমান ঠিকানা ও যোগাযোগের তথ্য হালনাগাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ