খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

পূজামন্ডপ পরিদর্শনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ’র উপ-মহাপরিচালক

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর শিববাড়ি কালী পূজামন্দির, রায়ের মহল সার্বজনীন হরি পূজা মন্দির, রায়ের মহল সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, বিএএমএস, বিভিএমএস।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
উপ-মহাপরিচালক বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ, স¤প্রীতি ও সৌহার্দ্যরে উৎসব। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় স¤প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘœভাবে সম্পন্ন করতে সংশ্লি¬ষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন, বাগেরহাট জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম ও খুলনা রেঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা বিভাগের সকল পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

প্রিন্ট

আরও সংবাদ