খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

সদর থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, দেশ আজ গভীর সংকট পার করছে। জনগণের মৌলিক মানবাধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ইসলামী ও সমমনা দলগুলোর এই অভ‚তপূর্ব ঐক্য গড়ে উঠেছে। লংমার্চকে কেন্দ্র করে সারা দেশে যে জাগরণ তৈরি হয়েছে, তা কোনো শোষক শক্তি থমকে দিতে পারবে না। তিনি বলেন, দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে সামাজিক সুবিচার, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্য আজ সময়ের দাবি। ১১ দলীয় ঐক্যের আগামী ৩১ অক্টোবরের ঘোষিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া ঐতিহাসিক লংমার্চ কেবল কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি রাজপথে জনতার অধিকার আদায়ের এক উত্তাল সংগ্রামের নাম। খুলনার আপামর জনতাকে সঙ্গে নিয়ে এই লংমার্চকে স্মরণকালের সবচেয়ে সফল ও ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহŸান জানান তিনি। গতকাল শনিবার সকালে খুলনা মসজিদ মিশন মিলনায়তনে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি ও সেক্রেটারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর থানা আমীর এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের পরিচালনায়  বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সদর থানা সহকারী সেক্রেটারি মো. হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, ২৪নং ওয়ার্ডের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৩১নং ওয়ার্ড আমীর, নূর হোসাইন বাবুল, ২৮নং ওয়ার্ডের আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বেলাল জামান, ৩০নং ওয়ার্ডের আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ, ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলিমুল হক মিরাজ, ২১নং ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ডালিম, ২৩নং ওয়ার্ডের সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার, ২৮নং ওয়ার্ড সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম, ৩১নং ওয়ার্ড সেক্রেটারি মিরোজ মাহমুদ, ইউনিট সভাপতি শহীদুল ইসলাম, সালাহউদ্দিন, মুজিবুর রহমান, রমজান, শফিকুল ইসলাম, নূর আলম, মিজানুর রহমান, আব্দুল্লাহ লিটন, সাইফুল ইসলাম, হায়দার আলী, দাউদ আকুঞ্জি, লুৎফর রহমান, মাসুদ রানা, এমদাদুল হক প্রমুখ। 
 

প্রিন্ট

আরও সংবাদ