খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়ায় এ্যালকোহলসহ আটক যুবক হিরোর ৩ মাসের কারাদণ্ড

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই বোতল অ্যালকোহলসহ মোঃ মিজানুর রহমান হিরো (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সকালে থুকড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। মিজানুর রহমান হিরো থুকড়া গ্রামের শাজাহানের ছেলে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিদর্শক জাহানারা খাতুন ও মোঃ আব্দুল হালিম সরদারের নেতৃত্বে বিশেষ দল অংশ নেয়।
 

প্রিন্ট

আরও সংবাদ