খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি দুর্গা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপি নেতা মন্টু

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪২ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


ধর্মীয় স¤প্রীতি, সহাবস্থান ও অসা¤প্রদায়িক চেতনার বার্তা নিয়ে খুলনার ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের দুর্গামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাঁদের নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
গতকাল শনিবার রাতে মণ্ডপ পরিদর্শনকালে মনিরুজ্জামান মন্টু বলেন, ‘আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। এখানে কোনো জাতিভেদ নেই। আমরা অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বাস করি।’ তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, স¤প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
তাঁর এ বক্তব্যে ধর্মীয় স¤প্রীতি ও সহাবস্থানের বিষয়টি গুরুত্ব পায়। মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পূজা উদ্যাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মোল­া মোশারফ হোসেন মফিজ, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি বদরুদ্দোজা বাবলু, আমীর খান, খান শফিকুল ইসলাম, শেখ শাহিনুর রহমান, প্রাক্তন শিক্ষক অনন্ত কুন্ডু, পূজা কমিটির সাধারণ সম্পাদক সৌমেন্দ্র প্রসাদ কুন্ডু টুটুল, প্রশান্ত জোরদার, রতন কুন্ডু, অমর দেবনাথ, কৃষ্ণপদ মণ্ডল, দিলীপ গাইন, স্বপন দেবনাথ ও অমল সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রিন্ট

আরও সংবাদ