খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি নগর বিএনপি’র শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা মহানগরীসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়ে যৌথ বিবৃতি জনিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, মানবিকতা ও অসা¤পদায়িক চেতনার এক সুদৃঢ় প্রতীক। আবহমানকাল ধরে বাংলাদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে স্ব-স্ব ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।
বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশ একটি অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের ঈমানি ও নৈতিক দায়িত্ব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-এই শ্বাশত চেতনাকে ধারণ করে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও কল্যাণের বার্তা সমাজের সকল অন্যায়-অবিচার দূর করে প্রত্যেকের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনবে। একই সঙ্গে সার্বজনীন এই উৎসবকে কেন্দ্র করে সর্বস্তরের জনগণকে পারস্পরিক স¤পীতি বজায় রাখা এবং অত্যন্ত শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহবান জানান তাঁরা। 
বিবৃতিদাতারা হলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল এমপি, মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ