খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

বটিয়াঘাটায় পূজামন্ডপে আমীর এজাজ খান

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কোনো অপশক্তির সঙ্গে আপস নয়

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে খুলনা-১ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান। গতকাল শনিবার দিনব্যাপী তিনি বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, বালিয়াডাঙ্গা এবং ভান্ডারকোট ইউনিয়নের সর্বজনীন ও পারিবারিক মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আলোকসজ্জার খোঁজ-খবর নেন এবং স্থানীয় হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দ, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। 
পরিদর্শনকালে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, খুলনা-১ আসন আবহমানকাল ধরেই সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীন ও নিরাপদে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করবেন-এটাই আমাদের অঙ্গীকার। আমাদের দল ও নেতার স্পষ্ট নির্দেশ-ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের চক্রান্ত, বিভেদ সৃষ্টি বা অপপ্রয়াসের চেষ্টা চালানো হলে তা কঠোর হাতে দমন করা হবে। অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যেন পুণ্যার্থীরা উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্ব-স্ব ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

প্রিন্ট

আরও সংবাদ