খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

বিভিন্ন মন্দিরে পূজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়

ধর্ম যার যার, রাষ্ট্র সবার-আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি : তুহিন

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন বলেছেন, এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সমান অধিকার রয়েছে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মধ্যকার সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদঢ় করার এক মহামিলনের উপলক্ষ।
শনিবার সন্ধ্যায় খুলনা নগরীর টুটপাড়া গাছতলা মন্দির, কেশব চন্দ্র সার্বজনীন পূজা মন্দির, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির সরেজমিনে পরিদর্শন এবং পূজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 
শুভেচ্ছা বিনিময়কালে শফিকুল আলম তুহিন তাঁর বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা-ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের সবার মূল পরিচয়-আমরা বাংলাদেশি। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তি বা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীরা যেন আমাদের ঐতিহাসিক এই জাতীয় ঐক্য বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সর্বস্তরের নাগরিককে সজাগ ও সতর্ক থাকতে হবে। 
মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কে এম হুমায়ূন কবীর, মোঃ নাসির উদ্দিন, এড. মশিউর রহমান নান্নু, শফিকুল ইসলাম জোয়ার্দার জলি, নুরুল আলম দীপু, মোল্লা সালাউদ্দীন বুলবুল, মঞ্জুরুল আলম, জহিরুল ইসলাম খান জুয়েল, সওগাতুল আলম সগীর, জিয়াউর রহমান খান আপন, শাহ আসিফ হোসেন রিংকু, আব্বাস আলম, মফিজুল ইসলাম, মেহেদী হাসান লিটন, এস এম মুরাদ হোসেন, সৈয়দ আজাদ, আলমগীর আজাদ মিলন, শহিদুল ইসলাম, মোঃ লিটু, শাহরুজ্জামান মুকুলসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলক কান্তি দাস, শুভাগত দত্ত, কৃষ্ণ বণিক, নিখিল কুমার বিশ্বাস, নির্মলেন্দু মন্ডল, সঞ্জিব বণিক, উত্তম গুপ্ত, পপি ব্যানার্জী প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ