খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেসিসি প্রশাসক মঞ্জু’র শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
০২:১২ এ.এম | ১৮ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আবহমানকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা এদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উৎসবমুখর পরিবেশে সার্ব্বজনীন দুর্গোৎসব পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। 
শুভেচ্ছা বাণীতে প্রশাসক আরও বলেন, বোধনের মাধ্যমে পশু শক্তির বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় দুর্গা পূজার মূল সুর। তাই দুষ্টের দমনের পাশাপাশি বিশ্বজনীন শান্তির প্রত্যাশায় দুর্গোৎসব পালিত হয়। তিনি বলেন, দুর্গোৎসব প্রতি বছর আমাদের কাছে আনন্দ ও শান্তির বারতা বয়ে আনে। শান্তির এই অমীয় ধারায় সৌহার্দের মেল বন্ধনে এ দেশে গড়ে উঠেছে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি যা জাতি হিসেবে আমাদের করেছে গর্বিত। 
দুর্গোৎসবের আনন্দ ও চেতনা সকলের মাঝে প্রীতি ও ভালোবাসা জাগ্রত করুক, পারস্পারিক ঐক্যের বন্ধন হোক আরো সুদৃঢ়, অম্লান হোক সুখ-সমৃদ্ধি, অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে নিবেদিত হোক সকল প্রয়াস, সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ উৎসবে প্রশাসক এ প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ