খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়া পুলিশের বিশেষ অভিযানে নারিসহ দুই মাদক কারবারী আটক

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:১৯ পি.এম | ১৮ অক্টোবর ২০২৬


ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে  ইয়াবা ট্যবালেটসহ দুই জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ও শুক্রবার অভিযান চালিয়ে ডুমুরিয়া থানাধীন চাকুন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর থেকে মোঃ এনামুল শেখ (২৫),কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে উপজেলার গোবিন্দকাটি এলাকার মৃত খালেক শেখের ছেলে। অপরদিকে শনিবার থানা পুলিশের পৃথক এক অভিযানে ৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক কারবারীকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন খরশন্ডা পশ্চিম পাড়ায় এলাকার সৈয়দ মোল্লার বসতবাড়ি থেকে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। আটক মনিকা আক্তার বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন আহুতি বাটরা এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমান ডুমুরিয়া থানাধীন খরশন্ডা এলাকায় বসবাস করছে।

এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন,রোববার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ