খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

হুতিকে সাবমেরিনে করে অস্ত্র দিচ্ছে ইরান

খবর প্রতিবেদন |
০৩:৪৮ পি.এম | ১৮ অক্টোবর ২০২৬


সৌদি আরবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা বাড়াতে ছোট ছোট সাবমেরিনে করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিকে নিয়মিত সামরিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে ইরান।

শনিবার (১৭ অক্টোবর) ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত স‚ত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তার মাধ্যমে হুতির সক্ষমতা বাড়াচ্ছে ইরান।

এ সহায়তার ফলে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে আরও জটিল হামলা চালাতে সক্ষম হয়েছে গোষ্ঠীটি। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে দ্রæত অগ্রগতিতেও এ সহায়তা ভ‚মিকা রেখেছে বলে প্রতিবেদনে উলে­খ করা হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হুতিদের প্রতি ইরানের সমর্থন এক দশকেরও বেশি সময় ধরে চলছে। এ সময় মাছ ধরার নৌকায় করে অস্ত্র পাঠানোর পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি, সংযোজন এবং পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এসব কার্যক্রমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যরাও যুক্ত ছিলেন। সংবাদমাধ্যমটি আরও জানায়, নৌপথে অস্ত্রের কিছু চালান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বাধাগ্রস্ত হওয়ার পর ইরান সাবমেরিন ব্যবহার করে ইয়েমেনে অস্ত্র পরিবহনের পথ বেছে নিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে থাকা গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত স‚ত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে ইরানের মাহান এয়ার পরিচালিত কয়েকটি ফ্লাইট হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় পৌঁছায়। এসব ফ্লাইটে অস্ত্র এবং ড্রোনের খুচরা যন্ত্রাংশ ছিল বলে জানিয়েছে স‚ত্রগুলো।

প্রতিবেদনে বলা হয়েছে, হুতির হামলায় পদাতিক বাহিনীর আক্রমণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ড্রোন হামলার মধ্যে সমন্বয়ের প্রমাণ পাওয়া গেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক স‚ত্রের ভাষ্য অনুযায়ী, এসব হামলায় ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে নিয়ন্ত্রিত ড্রোনও ব্যবহার করা হয়েছে।

সংবাদমাধ্যমটির মতে, হুতির এই সক্ষমতা বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচলের জন্য হুমকি; দুটি বিষয়ই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। একই সঙ্গে সংঘাতের ব্যয়ও ক্রমান্বয়ে বাড়িয়ে তুলছে।

গত ৩০ সেপ্টেম্বর ইয়েমেন সরকার দক্ষিণ লোহিত সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি ও জাতিসংঘ মহাসচিবকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইয়েমেনের স্থায়ী প্রতিনিধি জানান, তাদের সরকার ইয়েমেনের ভেতরে পরিবর্তিত অস্ত্র ব্যবহারের তথ্য নথিভুক্ত করেছে।

তিনি আরও উলে­খ করেন, অস্ত্রগুলোর উন্নয়ন এবং সেগুলোকে ক্ষেপণাস্ত্রে রূপান্তরের কাজে আইআরজিসির বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ