খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

রূপসায় এমপি হেলালের পক্ষে বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা উপহার প্রদান

রূপসা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ১৮ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের বিভিন্ন মন্দিরে খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। রোববার বিকাল অবধি ইউনিয়নের ১১টি মন্দির পরিদর্শন ও পূজারিদের সাথে মতবিনিময় শেষে এমপি হেলালের পক্ষে মন্দির কমিটির মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র। এসময় বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, টিএসবি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খান আনোয়ার হোসেন, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ, সেলিম রেজা, শামীম হাসান, বাদশা জমাদ্দার, সুলতাম মাহমুদ বাদশা, জহিরুল হক শারাদ, মিন্টু শিকারি, ইসরাইল বাবু, জাহাঙ্গীর হালদার, নজরুল শেখ, মঞ্জু শিকারি, দিপক দত্ত, শামীম মোল্যা, মনি, রাজু, আজিজুল, লাভলু প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ