খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগ নিয়ে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা প্রতিনিধি |
১২:০৩ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


কয়রায় উত্তরচক বহুমুখী কামিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযােগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের মোঃ মোশাররাফ হোসেনের ছেলে মোঃ বায়েজিদ হোসেন। রোববার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়েজিদ হোসেন বলেন, স¤প্রতি আবদুল্লাহ আল মামুন কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উত্তরচক কামিল মাদ্রাসায় নিয়োগকে কেন্দ্র কেের আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট। তিনি বলেন, আমি উত্তরচক কামিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগসংক্রান্ত বিষয়ে আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করিনি। এরপরও আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে ১০ লাখ টাকার চুক্তিতে তিন লাখ টাকা দেওয়া হয়েছে। এ ধরনের তথ্য সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট। তিনি আরও অভিযোগ করেন মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণœ করতে এবং আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব তথ্য প্রচার করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটির সুনাম অক্ষুণœ রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়। তিনি বলেন মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে আমার কোনো ধরনের টাকা-পয়সার লেনদেন হয়নি। মাদ্রাসার অধ্যক্ষকে হয়রানী করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ