খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

নড়াইলে সারের ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি |
১২:০৪ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের সারের ডিলার নিয়োগ নিয়ে মেসার্স লামিয়া ট্রেডিং-এর স্বত্বাধিকারী মোঃ রাফিউল খান তার নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে শেখহাটি ইউনিয়নের আফরা বাজার সংলগ্ন চৌরাস্তা এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সার ডিলার নিয়োগ পাওয়া ব্যবসায়ী মোঃ রাফিউল খান বলেন সরকারের নিয়ম-নীতি মেনে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমি শেখহাটি ইউনিয়নের সারের ডিলারশিপ পেয়েছি। আমার পরিবার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমার পিতা দলের দুঃসময়ে দীর্ঘদিন ওয়ার্ড বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমি সারের ডিলারশিপ পাওয়ার পর থেকে স্থানীয় একটি কুচক্রী মহল আমার ও আমার পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচারসহ মিথ্যা ও বানোয়াট বিভিন্ন তথ্য প্রচার করে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারের নীতিমালা মেনে এবং কৃষক যাতে কোন ধরনের সারসংকটের  সম্মুখীন না হয় সে বিষয়ে সর্বদা সচেষ্ট থাকবো। 
বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওলিয়ার রহমান বলেন, কৃষক বান্ধব সরকার শেখহাটি ইউনিয়নে রাফিউল খানকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় এলাকার কৃষক তথা জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। তার কাছ থেকে কৃষকরা কোন ধরনের হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার পাবেন আশা করি। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান সারের ডিলার রাফিউলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষরা। যাচাই-বাছাই শেষে সরকার তাকে সারের ডিলারশিপ দেওয়ায় ইউনিয়নের কৃষকরা কোন ধরনের ভোগান্তি ছাড়াই ন্যায্য মূল্যে এবং সঠিকভাবে সার পাবেন।  
এ সময় শেখাটির সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বাজারের ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ