খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও স্যানিটেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

পাইকগাছা প্রতিনিধি |
১২:০৫ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


পাইকগাছায় স্থানীয় সরকার পর্যায়ে বাজেট প্রণয়ন, এর প্রয়োজনীয়তা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ে জনপ্রতিনিধি ও অংশীজনদের সক্ষমতা বৃদ্ধ লক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর সহযোগিতায় এবং উপজেলা পানি কমিটি’র উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস।
কর্মশালায় মূল বিষয়বস্তু ও বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় প্রাক বাজেট আলোচনা, জনগণের সরাসরি অংশগ্রহণ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন উপজেলা পানি কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান এবং প্রজেক্ট কর্মকর্তা রোকনুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের সচিব বাবলুর রহমান, অধ্যাপক সুধাংশু মন্ডল, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, মাকসুদুর রহমান মুকুল, স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণ রায়, আবুল হাসেম, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির, শাহাজাহান বাদশা, জামসেদ হোসেন, রেজাউল করিম, মনিরুজ্জামান শান্ত, মনিরুজ্জামান মনি, সেলিনা আক্তার লিলি, তাছলিমা খাতুন, কবরী সরকার, বিমল বিশ্বাস, আমজাদ হোসেন, আবুল কাসেম, সুরেশ বিশ্বাস, বদরুল আলম, বাবলু সরকার, মোছাঃ ইয়াছমিন, আলিফা খাতুন এবং সহকারী প্রকল্প কর্মকর্তা জবা রাণী দাসসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ।
কর্মশালায় বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে বাজেট প্রণয়ন করা জরুরি। একই সাথে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা জোরদার করতে সকল অংশীজনকে একযোগে কাজ করার আহবান জানান তারা।

প্রিন্ট

আরও সংবাদ