খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর

মোল্লাহাট প্রতিনিধি |
১২:০৫ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান মোল্লাহাট উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
রোববার বেলা ১১টা থেকে উপজেলার উদয়পুর ও চুনখোলা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন এমপি। এ সময় পূজারী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পরে চুনখোলা ইউনিয়নের আফতাব মোল্লার বাড়িতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রাহাদ হোসেনের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মশিউর রহমান খান। সেখানে তিনি মধ্যাহ্নভোজেও অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, নায়েবে আমির আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
 

প্রিন্ট

আরও সংবাদ