খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

বাগেরহাটে সামাজিক সচেতনতা ও আর্থাসমাজিক উন্নয়নে ভূমিকা রাখছে আনসার-ভিডিপি দলনেত্রী

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:০৬ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


বাগেরহাটে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার রোধ, আপদকালীন সংকট নিরসনে কাজ করছেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন দলনেত্রী বর্ণী স্বর। ইউনিয়নের কোধলা গ্রামের বাসিন্দা বর্ণী স্বর ছোটবেলা থেকেই এলাকার যেকোন সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। সময় বৃদ্ধির সাথে সাথে সমাজ পরিবর্তনের নেশা পেয়ে বসে বর্ণীকে। বাগেরহাটের সরকারি পিসি কলেজ থেকে বাংলায় স্নাতক সম্মান শেষ করে ইউনিয়ন দলনেতা হিসেবে যোগ দেন আনসার ভিডিপিতে। এরপরে মানুষের উপকারে আরও বেশি কাজ শুরু করেন তিনি। 
এলাকার ভাঙা সড়ক সংস্কার, ডেঙ্গু সংক্রমণ রোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশক নিধন ¯েপ্র ছিটানো, বৃক্ষরোপণ, বাল্য বিবাহ বন্ধ, স্থানীয় কিশোরীদের ঝড়ে পড়া রোধে উঠান বৈঠক পরিচালনাসহ নানা কাজ করেন তিনি। গেল ৫ বছরে নিজ গ্রাম কোধলাসহ পুরো ইউনিয়নে ১ হাজারের বেশি বিভিন্ন গাছের চারা রোপণ করেছেন বর্ণী স্বর। প্রত্যন্ত গ্রামের মেয়েরা যাতে ঝরে না পড়ে এবং বাল্য বিবাহের স্বীকার না হয় এজন্য তাদের অভিভাবকদের সচেতন করেন বর্ণী। তার এমন উদ্যোগে কোধলা গ্রামসহ ওই এলাকায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্ণীর এমন কর্মকান্ডের প্রশংসা করেছেন স্থানীয়রা।
কোধলা এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, এলাকার যেকোন সংকটে বর্ণী মানুষের পাশে দাঁড়ায়। আর বাল্য বিবাহ ও বহু বিবাহ বন্ধে অনেক কাজ করে। সব থেকে ভাল লাগে কোথাও কোন সমস্য শুনলেই সে যায় এবং পরামর্শ দেয়। গাছ লাগায়, আবার এলাকার লোকজনকে সাথে নিয়ে ভাঙ্গা রাস্তা সংস্কারসহ বিভিন্ন সামাজিক কাজ করে। এ ধরণের মানুষ অনেক ভাল। আর বর্ণীর পরামর্শে এলাকার অনেক মেয়ে পুনরায় পড়াশুনা শুরু করেছে, আর আনসার ভিডিপির প্রশিক্ষণও নিয়েছে অনেকে।
আনসার ভিডিপি‘র বারুইপাড়া ইউনিয়ন দলনেত্রী বর্ণী স্বর বলেন, বাগেরহাট আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট-এর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বারইপাড়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে আনসার ভিডিপি সদস্যদের নিয়ে জঙ্গল পরিস্কার, মশা নিধনে ¯েপ্র প্রয়োগ, সবুজ বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষরোপণ এবং গ্রামের মানুষের চলাচলের জন্য ভাঙা রাস্তা মেরামত ও সংস্কার, অসহায় মানুষের গৃহ নির্মাণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা আনসার ভিডিপি সদস্যরা সমাজের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করি এবং করতে চাই সবসময় এবং এসব কাজে আমরা আনন্দ পাই।
তিনি আরও বলেন, আমাদের মহাপরিচালক সবসময় ভাল কাজের প্রতি আমাদের উৎসাহিত করেন। তারই ধারাবাহিকতায় আমরা সবসময় চেষ্টা করি সমাজের জন্য ও দেশের জন্য কল্যাণমূলক কিছু কাজ করার। এব্যাপারে আমাদের যে ভিডিপি সদস্য রয়েছে তাদের বলার পর তারা স্বেচ্ছায় আমাকে এসব কাজে সহযোগিতা করেছেন। 
আনসার ভিডিপির বাগেরহাট জেলা কমান্ডান্ট শরিফুল ইসলাম বলেন, আসলে আনসার-ভিডিপির সদস্যরা নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে থাকে। বারুইপাড়া ইউনিয়নের দলনেত্রী বর্ণী স্বর খুবই দক্ষ, সে অফিসিয়াল কাজের পাশাপাশি স্থানীয়দের জীবন-মান উন্নয়নে কাজ করে। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমরাও তাকে সাধ্যমত সহযোগিতা করি। পাশাপাশি ওই ইউনিয়নে যে সাধারণ আনসার সদস্যরা রয়েছেন, তারাও দলনেত্রী বর্ণী স্বরের সাথে কাজ করেন। সবাই যদি নিজের কাজের পাশাপাশি সামাজিক কাজ করেন, তাহলে সমাজ আরও সুন্দর হবে বলে জানান তিনি।
 

প্রিন্ট

আরও সংবাদ