খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সুদৃঢ়করণে জনসচেতনতা বৃদ্ধিতে জোর সরকারের

তথ্য বিবরণী |
১২:২৫ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


দেশের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিতে রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে সরকার। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের নিকট সময়মতো পৌঁছানো, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ও সচেতনতামূলক কনটেন্ট প্রচারের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম গ্রহণের কথা বলা হয়েছে।
পত্রে টেলিভিশন, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতামূলক ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি ও প্রচারের পরিমাণ বৃদ্ধির কথা বলা হয়েছে। এছাড়া, নবগঠিত ‘কনটেন্ট ক্রিয়েশন বোর্ড’-এর মাধ্যমে প্রয়োজনীয় কনটেন্ট সরবরাহের ব্যবস্থা গ্রহণ এবং গ্লোবাল টেররিজম ইনডেক্সে বাংলাদেশের সা¤প্রতিক অগ্রগতির বিষয়টি প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ গ্রহণ এবং অপপ্রচার, ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সময়মতো সঠিক, বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য তথ্য ও বক্তব্য জনগণের নিকট উপস্থাপনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ