খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

খালিশপুরে বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে খালিশপুরের বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 
শুভেচ্ছা বিনিময়কালে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যাত্রা শুরু করেছেন। নতুন এই বাংলাদেশের সা¤প্রদায়িক স¤প্রীতির যে সুন্দর বন্ধন তৈরি হচ্ছে তা শিগগিরই আমাদের শান্তির গন্তব্যে পৌঁছে দিবে। তিনি বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সাজসজ্জা ও ভক্তদের আনন্দঘন উপস্থিতির বিষয়টি উল্লেখ করে বলেন, এবারের দুর্গা পূজার আয়োজন সবখানেই খুব সুন্দর। এমন আনন্দনঘন পরিবেশে সফলভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে আগামীতেও কেসিসি পাশে থাকবে। 
প্রশাসক রোববার খালিশপুর থানা এলাকার গীতাশ্রয়ী সেবা সংঘ ক্রিসেন্ট জুট মিলস্ মন্দির, উকিলবাড়ি সার্বজনীন পূজা মন্দিরপ্লাটিনাম জুবলী জুট মিলস্ মন্দিরসহ খালিশপুর থানা এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরে আগত ভক্তৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 
স্থানীয় সমাজসেবক অক্ষ তারিকুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, ইউসুফ হারুন মজনু, নিজামুর রহমান লালু, আব্দুর রহমান ডিনু, কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অমিত কান্তি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ