খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

চিতলমারীর দুর্গা মন্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

চিতলমারী প্রতিনিধি |
১২:৩৪ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) পবন কুমার স্ত্রীসহ বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন। রোববার দুপুর ২টায় তিনি স্ত্রী সোনিকা পান্নুকে নিয়ে চন্ডিভিটা নামে খ্যাত এ পূজা মন্ডপে আসেন। এ সময় তাঁদের সাথে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
বিভিন্ন প্রতিমা (মূর্তি) প্রদর্শন শেষে তিনি হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের পূজা উদ্যাপনের খোঁজ খবর নেন। এ সময় তিনি তাঁর স্ত্রীকে নিয়ে মন্দিরে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেন। মন্দির পরিদর্শনকালে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় স¤প্রীতি, শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। ভারতীয় সহকারী হাইকমিশনার পবন কুমার উক্ত মন্দির পরিদর্শন শেষে বাগেরহাট হয়ে খুলনার উদ্দেশ্য রওনা হন।

প্রিন্ট

আরও সংবাদ