খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

এমইউজের অভিনন্দন

সিনিয়র সাংবাদিক মোহন তথ্য কমিশনার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৬ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


বাংলাদেশ তথ্য কমিশনের নবনিযুক্ত কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন মোহন। তিনি দৈনিক দিনকাল-এর সিনিয়র সহকারী সম্পাদক এবং একজন বিশিষ্ট সাংবাদিক। শনিবার তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তাঁর সাথে একইদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার (সিআইসি) এবং সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এই দায়িত্ব প্রদান করেন।
দায়িত্ব গ্রহণের পর রোববার নবনিযুক্ত কমিশন তথ্য ও স¤প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকার করেন। 
অভিনন্দন : দৈনিক দিনকাল-এর সিনিয়র সহকারী সম্পাদক খান মোহাম্মদ আবুল হোসনে মোহন তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আবু তৈয়ব, সহ-সভাপতি মাসুদুর রহমান রানা, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান,  সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, ডিএম রেজা সোহাগ, মাহবুবুর রহমান, রামিম চৌধুরী।  
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফউজের সাবেক সহসভাপতি ড. মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সভাপতি আবু কাজি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। 

প্রিন্ট

আরও সংবাদ