খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের ২৮তম শাহাদাৎবার্ষিকীতে ছাত্রদলের স্মরণ সভা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


সংগঠনের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও জেলার সাবেক সভাপতি শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের ২৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে এক স্মরণসভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, “শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চল ছিলেন ছাত্রদলের রাজপথের এক অকুতোভয় ও ত্যাগী নেতা। ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই আত্মত্যাগ আজও তরুণ প্রজন্ম ও জাতীয়তাবাদী শক্তির জন্য অনুপ্রেরণার উৎস।” 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শহীদ চঞ্চলের আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিনের রাজনৈতিক সংগ্রামকে আরও বেগবান করতে হবে। স্বৈরাচার ও অপশক্তির বিরুদ্ধে তিনি যেভাবে আপসহীন লড়াই করে গেছেন, তা আমাদের জন্য যুগ যুগ ধরে শিক্ষার বিষয়।” 
মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভা ও দোয়ায় স্বাগত বক্তৃতা করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মোঃ আবু জাফর। মহানগর ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব ও জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন খাঁনের যৌথ পরিচালনায় স্মরণসভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সদর থানা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাপ্পি, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান নিশাত।  এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আরিফুর রহমান আরিফ, হাসান মাহমুদ, সজল হোসেন, এস এম ইউসুফ, ইমরান খান, হাসিবুর রহমান শোভন, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, শেখ শামসাদ হোসেন আবিদ, ইউসুফ মল্লিক, নুরুল আমিন পাপ্পু, নাসিম রহমান নাহিদ, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, তরিকুল ইসলাম নকিব, ইসমাইল হোসেন, আব্দুল্লাহ জোমাদ্দার, নয়ন, সংগ্রাম মাতবর, ইসরাইল হোসেন জিসান, রাতুল ঢালী, মাহিন সরদার, বায়েজিদ বিশ্বাস, মিরাজুল ইসলাম শুভ, আল আমিন হোসেন, তরিকুল ইসলাম নাহিদ, ফারহান জামান মাহিন, নাঈম মীর, মোঃ রুম্মান হোসেন, শেখ সোয়েব, ইমতিয়াজ আহমেদ সেজান, মোঃ সজিব হোসেন, তাসনিম হাসান ইনক, আবু ছাহাদ, মিনারা গাজী, মানিক, সিয়াম, এস এম শাকিল, সায়মুন খান, বোরহান উদ্দিন, মোঃ রেজওয়ান হোসেন, আল আমিন, মোঃ মঈনুল ইসলামসহ প্রমুখ। 
স্মরণ সভা শেষে শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

প্রিন্ট

আরও সংবাদ