খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

নগরীর দৌলতপুরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রোববার সকাল থেকে নগরীর দৌলতপুর থানাধীন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্ন কর্মসূচির অংশ হিসেবে কেসিসি কর্তৃক নগর জুড়ে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 
প্রশাসক পাবলা কুন্ডুপাড়া, ঋষিপাড়া, কুন্ডুপাড়া, দাসপাড়া, দেয়ানা দক্ষিণপাড়া মেইন রোড, দেয়ানা পূর্বপাড়া হাসপাতাল রোড, দেয়ানা বাউন্ডারী রোড, কমিশনার মোড়সহ সংলগ্ন এলাকায় চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগিত পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কেসিসি কর্তৃক চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহŸান জানান। 
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সমাজসেবক শেখ মোশাররফ হোসেন, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, অধ্যাপক জয়নুল আবেদীন, শেখ আনছার আলী, লিয়াকত হোসেন লাভলু, আরমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ