খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

খুলনায় ‘খোলা আকাশ’ নামে সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


সপ্তডিঙ্গা সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা  শনিবার সন্ধ্যায় নগরীর নান্দনিক আবেদিন ভিলার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সপ্তডিঙ্গার প্রতিষ্ঠাতা অধ্যাপিকা মিনু মমতাজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তডিঙ্গার উপদেষ্টামন্ডলীর প্রধান ও সমাজসেবক আব্দুল জব্বার মোল্লা। 
সভায় জানানো হয়, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র (রূপসা নন্দিনী) খুলনা জেলা শাখা ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত একটানা সুনামের সঙ্গে কাজ করেছে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, ইদানিং কেন্দ্রীয় নন্দিনীর অগণতান্ত্রিক, অযৌক্তিক, নীতিবহির্ভূত ও সংস্কৃতিমনস্কতার বাইরে কিছু আচার-আচরণে শাখা নন্দিনী অত্যন্ত অসম্মানিত, ক্ষুব্ধ ও মারাত্মকভাবে মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে। যার প্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রূপসা নন্দিনী শাখা কেন্দ্রীয় নন্দিনী থেকে সকল প্রকার দায়-দায়িত্ব ও কার্যক্রম প্রত্যাহার করতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায়  কেন্দ্রীয় নন্দিনীর চিঠির প্রেক্ষিতে রূপসা নন্দিনী ৬ অক্টোবর থেকে অবলুপ্ত হয় এবং ‘খোলা আকাশ’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। 
শনিবার সুধী সমাবেশে সপ্তডিঙ্গা’র পক্ষ থেকে খুলনার সাহিত্য সংগঠকদের সামনে সকল বিষয় তুলে ধরা হয় এবং তাদের মতামত গ্রহণ করা হয়। পুরাতন ধ্যান ধারণার কিছু রদবদল করে সপ্তডিঙ্গার সাতটি সংগঠনের নাম পুনঃঘোষণা করা হয়। সংগঠনগুলো হলো (১) সপ্তর্ষি (২) খোলা আকাশ (৩) তন্ময় প্রকাশনী (৪) ওস্তাদ আব্দুল মালেক চিশতী একাডেমী (৫) সবুজ দিগন্ত (৬) গৃহিণীর রান্নাঘর ও  (৭) মায়াবী সাজসজ্জা। সংগঠনগুলো খুলনার  মাটিতে গঠিত হয়েছে বলে বিশেষভাবে উল্লেখ করা হয়। 
সমাবেশে সাহিত্য সংগঠনের প্রতিনিধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড. আব্দুল্লাহেল বাকী, অধ্যাপক শেখ দিদারুল আলম, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, রুহুল আমিন সিদ্দিকী, বদিউল আলম চৌধুরী, সৈয়দ আলী হাকিম, সাইফুর মিনা, আজাদুল হক আজাদ, এড. মোঃ জিনারুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান মোড়ল, আইনুল্লা পারভেজ, প্রকৌঃ রফিকুল আলম সরদার, নাসির আহমেদ, খান সাব্বির হাসান অনিক, মোহাম্মদ উল্লাহ সাদী, সাইফুল ইসলাম মল্লিক, আব্দুল আউয়াল সাগর, এন এম কামরুল ইসলাম, শামীমা সুলতানা, এড. শামিম আরা রিতা, মোঃ শহীদুল ইসলাম, মোঃ জামিল আহমেদ, আশরাফুল আলম, এ এম মঞ্জুর মোর্শেদ, মামনুরা জাকির খুকুমণি, আজিজুল হাসান, শামীমা খাতুন, এস এম মহিদুল ইসলাম, সূরাইয়া বেগম, মুর্শিদা আক্তার রনি, আলমাস আরা, মিসেস আক্তার জাহান, বনানী সুলতানা ঝুমু, কাওছারী জাহান মঞ্জু, ফরিদা আক্তার ময়না, নাহিদ পারভীন, আইরিন সুলতানা শ্যামলী, নাজমা বেগম ডলি, রওশন আরা, নতুন রহমান, সেখ কাওছার আহমেদ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ