খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

শিশুকন্যা ফাতেমা অপহরণকালে পূর্ব রূপসায় মা ছেলে জনতার হাতে আটক

নিজস্ব প্রতিবেদক |
০২:০০ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাধীন দৈবজ্ঞহাটী গ্রামের শিশুকন্যা রাজিয়া আক্তার ফাতেমা (৫) অপহরণকালে পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে মা ও ছেলে জনতার হাতে আটক হয়েছে। গত রোববার রাত সাড়ে ৮টা দিকে স্থানীয় জনতার হাতে তারা আটক হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ঘটনাস্থলে এসে অপহৃত শিশুসহ অপহরণকারীদের থানায় নিয়ে যাওয়া হয়। 
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাধীন দৈবজ্ঞহাটী গ্রামের বাসিন্দা পিঠা বিক্রেতা মোঃ লাভলু মেয়ে রাজিয়া আক্তার ফাতেমা গত শনিবার এলাকায় হেঁটে যাচ্ছিলো। পথিমধ্যে বাগেরহাটের তেলিগাতী এলাকার বাসিন্দা নাসিমা বেগম ও তার ছেলে নাসিম কৌশলে শিশুটিকে খেলনা কিনে দেওয়ার কথা বলে শিশু রাজিয়া আক্তারকে বাসে করে পূর্ব রূপসা এলাকায় নিয়ে আসেন। পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে অপহরণকারী নাসিমা শিশুটিকে কোলে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের মনে সন্দেহের দাগ কাটে। মাসুম তখন শিশুটির কাছে জানতে চায় মহিলা তোমার কি হয়? শিশুটি তখন বলে ফেলে তাকে জোর খেলনা কিনে দেওয়ার কথা বলে ধরে নিয়ে এসেছে। সংবাদ পেয়ে সাংবাদিক বেনজির হোসেন তার ফেসবুক আইডিতে লাইভ করলে বিষয়টি  ভাইরাল হতে থাকে। সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়িকে স্থানীয়রা অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে পুলিশ হেফাজতে নিয়ে যান এবং অপহরণকারী নাসিমা বেগম ও তার ছেলে নাসিমকে থানায় নিয়ে যান। বিষয়টি সামাাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শিশুটির অভিভাবক ওই রাতে সংশ্লিষ্ট থানায় এসে যোগাযোগ করেন। 
রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুম খান বলেন, অপহৃত শিশুটিকে থানায় হেফাজতে রাখা হয়েছে। এছাড়া অপহরণকারী নারী ও তার ছেলেকে থানায় রাখা হয়েছে। তিনি বলেন, অপহরণকারী ও তার ছেলে ভিক্ষুক এবং মানসিকভাবে তারা অস্বাভাবিক। ইতো মধ্যে শিশুটির অভিভাবক থানায় এসেছেন। যাচাই বাছাই শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ