খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমেই বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান এমপি লবির

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


রেলপথ মন্ত্রণালয়র স্থায়ী কমিটির সভাপতি ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, অতীতের যে কোন সময়র চেয় এবারের দুর্গাপূজা উৎসব এই সরকারের নেতৃত্বে নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি সরকার সকলের সরকার ধর্মীয় স্বাধীনতার সরকার। সকলকে মনে রাখতে হবে ধর্ম যার যার বাংলাদেশ সবার। সকল ধর্মের মানুষ একই রকম বাক স্বাধীনতা ভোগ করবে এটা বর্তমান প্রধানমন্ত্রীর একটি অন্যতম  নির্বাচনী ওয়াদা। 
তিনি সকলে মিলেমিশে দেশ গড়ার কাজে এগিয় আসার আহবান জানিয় আরো বলেন, কোন সম্প্রদায়িকতা নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 
রোববার বিকেলে ফুলতলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে আলি আসগার লবি এমপি এ কথা বলেন। মশিয়ালী বুড়ো মায়র গাছতলা মন্দিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, ফুলতলা বিএনপি’র সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল বাশারও সাধারণ সম্পাদক টিটু ভূঁইয়া, বিএনপি নেতা ইমরান হোসেন, ইকবাল হোসেন, জেলা বিএনপি’র সদস্য মনিরুজ্জামান লেলিন, আব্দুল্লাহেল কাফি সখা, জাহাঙ্গীর হোসেন খোকা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ