খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

চঞ্চল ছিল ছাত্রদলের নেতাকর্মীদের জন্য একজন অনুকরণীয় ছাত্রনেতা : মনি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চল ’৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার। চঞ্চল ছিল একজন মেধাবী ছাত্র এবং দক্ষ সংগঠক। রাজনীতি একটি আদর্শিক বিষয়, এটা ধারণ করতে সক্ষম ছিলেন শহীদ চঞ্চল। খুলনার প্রতিটি কলেজ ছাত্র-সংসদ নির্বাচনে ৮০ দশকে যে ঈর্ষণীয় সাফল্য তার পিছনে ওয়াহিদুজ্জামান চঞ্চলের অবদান অনস্বীকার্য। খুলনার ৯টি উপজেলা এবং মহানগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছাত্রদলকে সংগঠিত করতে তার ভূমিকা ছিল অগ্রগণ্য।   
রোববার বিকেল সাড়ে ৫টায় নগরীর কেডিএ এভিনিউ (তেঁতুলতলা মোড়) সোনাডাঙ্গা থানা বিএনপি’র কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি শহীদ ওহিদুজ্জামান চঞ্চল এর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র ও খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি উপরোক্ত কথাগুলো বলেন। 
তিনি আরও বলেন, শহীদ চঞ্চলের হত্যাকান্ডের বিচার দ্রুত হওয়া প্রয়োজন। দ্রুত বিচার সম্পন্ন করে খুনিদের, খুনের পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার আহবান করা হয় সভা থেকে। বর্তমান ছাত্রদল নেতাদের শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের আর্দশ, সাহসিকতা, রাজনৈতিক কমিটমেন্ট থেকে শিক্ষাগ্রহণ করে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার আহবান জানান তিনি। শেষে মরহুম ওহিদুজ্জামান চঞ্চল এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।    
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক এমপি ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সাবেক ছাত্রনেতা অধ্যাপক আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে এবং কামরান হাসানের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া বক্তৃতা করেন এবং  উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দীপু, আনোয়ার হোসেন, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, গিয়াস উদ্দিন বনি, মজিবর রহমান ফয়েজ, ইউসুফ হারুন মজনু, সাজ্জাত আহসান পরাগ, শামসুজ্জামান চঞ্চল, আকরাম হোসেন খোকন, শেখ জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, আসলাম হোসেন, মহিউদ্দিন টারজান, শরিফুল ইসলাম বাবু, মোস্তফা কামাল, সিদ্দিকুর রহমান, কামাল উদ্দিন, আলমগীর ব্যাপারী, মিজানুজ্জামান তাজ, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, শামীম খান, গোলাম নবী ডালু, খান মঈনুল ইসলাম মিঠু, রবিউল ইসলাম বিপ্লব, জাহাঙ্গীর হোসেন, সুলতান মাহমুদ সুমন, মোহাম্মাদ আলী, নুরুল ইসলাম লিটন, শরিফুল ইসলাম সাগর, শাহাবুদ্দিন আহমেদ, ইমরান হোসেন, ফিরোজ আহমেদ, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান মিজান, সজল আকন নাসিব, খায়রুজ্জামান, আশিকুর রহমান, রবিউল আলম, সোহেল আহমেদ, আল মামুন, আল আমিন প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ