খুলনা | মঙ্গলবার | ২০ অক্টোবর ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:৩০ এ.এম | ২০ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা আজ মঙ্গলবার। নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। মহিষাসুর নিধনের সময় দেবী দুর্গা প্রচন্ড ক্রোধে কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। তাই পূজার এই আচারের সময় দেবীকে চামুন্ডা রূপে পূজা করা হবে, অর্থাৎ যিনি চন্ড ও মুণ্ডের বিনাশিনী। পূজার এই মুহূর্তটি আরও একটি কারণে স্মরণীয়। দেবীদুর্গার আশির্বাদ নিয়ে অযোধ্যার রাজা দশরথের পুত্র শ্রীরাম চন্দ্র এই মুহূর্তেই লঙ্কার রাজা রাক্ষস রাবণকে বধ করেছিলেন। সন্ধ্যায় প্রত্যেক মন্দিরে সন্ধ্যায় উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি, ঢাকের তালে তালে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার ছিল শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। দিনের শুরুতেই ছিল কুমারী পূজা, যেখানে দেবীকে কুমারী রূপে পূজা করা হয়। মনে করা হয়, তিনি শিবপতœী। এই রীতির মাধ্যমে দেবীর আশির্বাদ ভক্তদের ওপর বেশি করে বর্ষিত হয়। পূজার ৫ দিনের মধ্যে মহাষ্টমী দিনটিকেই সব থেকে পবিত্র বলে ধরা হয়। সেই কারণে প্রায় প্রত্যেকেই মন্দিরে গিয়ে ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলি প্রদান করেন। আগামীকাল বুধবার বিজয় দশমী। দশমী পূজার পর মহিলাদের সিঁদুর খেলা এবং সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
গতকাল নগরীর শীতলাবাড়ী ঠাকুরানী মন্দির, ধর্মসভা মন্দির, দোলখোলা মন্দির, বাগমারা তেঁতুলতলা মন্দির, শিববাড়ি মন্দির, কয়লাঘাট মন্দির, বড় বাজার ডেল্টাঘাটা মন্দির, সোনাপট্টি মন্দির, রূপসা মহাশ্মশান শ্মশানকালি মন্দিরসহ সকল মন্দিরে ছিল উপচে পড়া ভক্তবৃন্দের ভীড়। মহাষ্টমীতে কুমারী পূজায় সকলে পুষ্পাঞ্জলি প্রদান করেন।  

প্রিন্ট

আরও সংবাদ