খুলনা | মঙ্গলবার | ২০ অক্টোবর ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি |
০২:০২ এ.এম | ২০ অক্টোবর ২০২৬


গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার রাতে গোপালগঞ্জে সদর উপজেলার ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ঘোষেরচর এলাকায় ফকিরকান্দি ও ঘোষেরচরের মধ্যে ফুটবল খেলা চলাকালীন কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশের প্রায় শতাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত দুই জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ