খুলনা | মঙ্গলবার | ২০ অক্টোবর ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩

দাকোপে বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শনে এমপি এজাজ

সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমেই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তারেক রহমান বদ্ধপরিকর

দাকোপ প্রতিনিধি |
০২:০৩ এ.এম | ২০ অক্টোবর ২০২৬


সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমেই এদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর এ কথা উল্লেখ করে খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক আহবায়ক আমীর এজাজ খান বলছেন,আমাদের সকলকে মনে রাখতে হবে ধর্ম যার যার এ কিন্তু বাংলাদেশ সবার। অতীতের যে কোন সময়ের চেয়ে এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। চলমান পূজায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মুহূর্তে আপনাদের খোজ খবর রাখছেন। তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি দুর্গা মন্দিরে আগত পুজারী, ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা শান্তিপূর্ণ ভাবে দেবী দুর্গার পূজা অর্চনা করতে পারছেন। 
তিনি বলেন, বিএনপি অসহায় গরীব-দুঃখী মানুষের সংগঠন, বিএনপি সর্বদা দুস্থ অসহায় মানুষকে সাবলম্বী করার পথ দেখায়। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশ গড়তে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 
তিনি এ সময় দলীয় নেতাকর্মীর উদ্দেশ্য হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, দাকোপ-বটিয়াঘাটা উপজেলায় বিএনপি দলীয় কোন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজী, মাদক কারবারীর সাথে জড়িত এমন সুুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিস্কার করা হবে। 
তিনি সোমবার শারদীয় দুর্গা পূজার মহাষ্টমীতে দিনব্যাপী দাকোপ উপজেলার চালনা পৌরসভা, পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়নের সব কয়টি দুর্গা মন্ডপ পরিদর্শন, ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান ও মন্দিরে আগত পূজারী, দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন ও সাবেক সদস্য সচিব মোঃ আল-আমীন সানা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ইউপি মেম্বর শেখ শহিদুল ইসলাম, আইয়ুব আলী কাজী, রোস্তম আলী খান, মহিদুল হাওলাদার, আব্দুর রাজ্জাক শেখ, ইমরান হোসেন পলাশ, শেখ দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক মোল্যা, আশিষ কুমার মন্ডল, খোকন গোলদার, জি এম রুমনসহ বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

প্রিন্ট

আরও সংবাদ