খুলনা | মঙ্গলবার | ২০ অক্টোবর ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩

এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ নেই, জাতি ধর্মের বিভেদ ডুমুরিয়ায় এমপি লবি

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:০৪ এ.এম | ২০ অক্টোবর ২০২৬


রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই।  এখানে নেই কোনো জাতি ধর্মের বিভেদ। আমরা সবাই ভাই ভাই। আমরা বাংলাদেশী। এদেশ আমাদের সকলের। 
সোমবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজার সর্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির মন্ডপে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আমরা সকল ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রেখে দেশটি এগিয়ে নিতে চাই। এর আগে তিনি মন্ডপে আগত ভক্ত ও দর্শকদের সাথে শুভেচ্ছা ও কুশলাদী বিনিময় করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা কৃষকদল সভাপতি মোল্যা কবির হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক  সদস্য সচিব সরদার আব্দুল মালেক, ওসি খন্দকার হাফিজুর রহমান। 
মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল কুমার মল্লিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি মোল্যা আবুল কাশেম, এফ এম রফিকুল ইসলাম, শেখ শাহিনুর রহমান, শেখ শাহিনুর রহমান, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, গোবিন্দ দাস, ব্যাংকার নারায়ণ চন্দ্র মল্লিক, দেবপ্রসাদ কুন্ডু, বিশ্বনাথ দে, শংকর মল্লিক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ