খুলনা | মঙ্গলবার | ২০ অক্টোবর ২০২৬ | ৪ কার্তিক ১৪৩৩

নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৪ এ.এম | ২০ অক্টোবর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার সন্ধ্যা থেকে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে প্রশাসক দুর্গাপূজা আয়োজনের সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে বলেন, খুলনাসহ সারাদেশে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সকল ধর্মের মানুষের মধ্যে যে শান্তির বন্ধন তৈরী হচ্ছে তা আমাদের নুতন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে নিয়ে যাবে। 
প্রশাসক সোমবার নগরীর শিববাড়ি শ্রী শ্রী কালী মন্দির, বয়রা সার্বজনীন হরিসভা মন্দির, ছোট বয়রা পূজাখোলা কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দির, ছোট বয়রা শ্মশানঘাট সার্বজনীন পূজা মন্দিরসহ সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরে আগত ভক্তৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ