খুলনা | বুধবার | ২১ অক্টোবর ২০২৬ | ৫ কার্তিক ১৪৩৩

ফটোকপির দোকানে মিলছে এনআইডি সার্ভারের পাসওয়ার্ড, কঠোর হুঁশিয়ারি ইসির

খবর প্রতিবেদন |
০১:৩২ এ.এম | ২১ অক্টোবর ২০২৬


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানে মিলছে এমন তথ্য জানার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হবে।
ইসি সচিব আখতার আহমেদ এক চিঠিতে কর্মকর্তাদের বলেছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড (User ID I Password) কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে মর্মে নির্দেশনা জারি করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম গতিশিল করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে হবে বলেও জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ