খুলনা | বুধবার | ২১ অক্টোবর ২০২৬ | ৫ কার্তিক ১৪৩৩

দাকোপে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এজাজ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দেশ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ২১ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে খুলনা-১ আসনের (বটিয়াঘাটা-দাকোপ) সংসদ সদস্য আমীর এজাজ খান গতকাল মঙ্গলবার দিনভর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয়ার শুভেচ্ছা জানান। 
মঙ্গলবার দাকোপ উপজেলার দাকোপ, বাজুয়া, কৈলাশগঞ্জ, লাউডোব ও বানিয়াশান্তা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে আমীর এজাজ খান মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পূজার আয়োজনের খোঁজখবর নেন।
আমীর এজাজ খান বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির এক উজ্জ্বল দেশ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ উৎসব পালন করবে এটাই আমাদের ঐতিহ্য। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের নির্দেশনায় প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তায় প্রশাসন ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সফলভাবে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ার পথে; মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় তারেক রহমানের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এর সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের জনগণের।
মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানান। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সংসদ সদস্য আমীর এজাজ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাঁর সাথে স্থানীয় দলীয় নেতাকর্মী, বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ