খুলনা | বুধবার | ২১ অক্টোবর ২০২৬ | ৫ কার্তিক ১৪৩৩

সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য : এমপি লবি

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৭ এ.এম | ২১ অক্টোবর ২০২৬


রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। শত শত বছর ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই স¤প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য।
তিনি আরও বলেন, কোনো অশুভ শক্তি যেন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে কোনো প্রকার বিঘœ ঘটাতে না পারে, সে বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। যেকোনো মূল্যে এলাকার শান্তি, শৃঙ্খল ও আন্তঃধর্মীয় স¤প্রীতি বজায় রাখার জন্য তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।
তিনি গতকাল মঙ্গলবার ডুমুরিয়া উপজেলার চুকনগরের বিভিন্ন পূজামন্ডপে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।  চুকনগরের বিভিন্ন পূজামন্ডপে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও পূজামন্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 
এসময় তিনি পূজামন্ডপে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বী, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
ডুমুরিয়া উপজেলার চুকনগরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে চুকনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ধর্মীয় সভায় অংশগ্রহণ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষ ও অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতা মোল্লা মোশারফ হোসেন মফিজ, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা আটুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা মোঃ শহীদ প্রমুখ। 
বিএনপি নেতাকর্মীরা সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের এই আগমন ও সার্বিক সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী, পূজামন্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা এবং বিএনপি’র বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ