খুলনা | বুধবার | ২১ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩

লিচুবাগানে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩ তাজা ককটেল

খবর প্রতিবেদন |
০৩:১২ পি.এম | ২১ অক্টোবর ২০২৬

 

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশে থাকা পরিত্যক্ত বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সদস্যরা। বুধবার (২১ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এসআরবি-৫।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ২টার দিকে আদুবুড়ি উপরিমাঠ এলাকার লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল রঙের স্কচটেপে মোড়ানো এবং ৩৯টি কালো রঙের স্কচটেপে মোড়ানো ছিল। সবগুলোই হাতে তৈরি তাজা ককটেল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ