খুলনা | বুধবার | ২১ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩

মাদক সেবনের দায়ে গ্রাম পুলিশকে এক বছরের কারাদণ্ড

খবর প্রতিবেদন |
০৫:৩২ পি.এম | ২১ অক্টোবর ২০২৬

 

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে মো. রুবেল মিয়া (২৬) নামের এক গ্রাম পুলিশকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া উপজেলার ৪নং শালখুড়িয়া ইউনিয়নের ইউনিয়নের শালখুড়িয়া গ্রামের এসকেদার আলীর ছেলে ও ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এলাকাবাসী ইউএনও এর কাছে অভিযোগ দেয়। গতকাল রাতে তাকে অভিযান চালিয়ে মাদক সেবনকালে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

নবাবগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ