খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩

ফের সড়ক অবরোধের ডাক পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ২২ অক্টোবর ২০২৬


রাঙামাটির অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা  প্রশাসন। একই সঙ্গে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৫টার মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের সাজেক ত্যাগে নির্দেশনা দেওয়া হয়। 
বুধবার রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে। 
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশতঃ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে। 
এদিকে আবারও অনির্দিষ্টকালের জন্য ফের সাজেক সড়ক অবরোধের ডাক দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি এসোসিয়েশন। জেএসএস সন্তু গ্র“পের সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় এ অবরোধ ডাকা হয়েছে। বুধবার বিকালে সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহŸায়ক বাবুধন চাকমা সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেওয়া হয়। এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করে এ দু’টি সংগঠন। 
বিবৃতিতে বলা হয়, সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং জেএসএসের সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ লক্ষে উক্ত এলাকা থেকে সরিয়ে না নেওয়ায় বৃহস্পতিবার থেকে সাজেক পর্যটন সড়কে আবারো অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।  
এর আগে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানাতে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
তার আগে ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করা হলে ওই দিন বাঘাইহাট সেনা জোন উপ-অধিনায়ক মোঃ সালমান ও প্রশাসন ৪৮ ঘন্টা সময়সীমার মধ্যে জেএসএস সন্তু গ্র“পের সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর ৩ দফা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ স্থগিত করা হয়। বিবৃতিতে একই সাথে ভ্রমণে যাওয়া পর্যটকদের বুধবারের মধ্যে সাজেক ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 
যৌথ বিবৃতিতে সংগঠন দু’টির নেতারা অভিযোগ করেন, জেএসএসের সন্তু গ্র“পের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানে রয়েছেন। শতাধিক সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। গ্রামবাসীদের মুঠোফোন কেড়ে নেওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতার কারণে জুমচাষীরা নিজেদের জমিতে হলুদ ও ঝাড়–ফুলের বাগান পরিস্কার করতে যেতে পারছেন না।

প্রিন্ট

আরও সংবাদ