খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩

গাজায় মানবিক বিপর্যয় চরমে সাড়ে ৭৪ হাজার ফিলিস্তিনি শহিদ

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ২২ অক্টোবর ২০২৬


ইসরায়েলি বাহিনীর টানা হামলা ও গণহত্যার শিকার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা প্রায় সাড়ে ৭৪ হাজারে পৌঁছেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত মোট ৭৪,৪৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে আহত হয়েছেন ১৭৫,৬০৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলা ও সহিংসতা থেমে থাকেনি। এই সময়েই ১,৫৩৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৫,৪৮৬ জন আহত হয়েছেন। একই সাথে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৮৪৬টি মরদেহ।
উপত্যকাটির সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে মন্ত্রণালয় জানায়, বিগত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টানা হামলায় গাজার চিকিৎসা অবকাঠামো প্রায় ভেঙে পড়েছে, যা আহতদের জরুরি সেবা প্রদানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 
সূত্র: আল-জাজিরা।

প্রিন্ট

আরও সংবাদ