খুলনা | বৃহস্পতিবার | ২২ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে নগর বিএনপি’র কৃতজ্ঞতা

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ২২ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘœ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সহযোগিতা করায় খুলনা মহানগর বিএনপি’র দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটি, বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।
গতকাল বুধবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি সা¤প্রদায়িক স¤প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উপলক্ষ। এ উৎসবকে আনন্দময় ও নিরাপদ রাখতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার মাধ্যমে নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। এ দেশে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। শারদীয় দুর্গোৎসব সেই ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে।
উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীরা পূজামন্ডপগুলোতে গিয়ে স্থানীয় মন্দির কমিটি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় পূজার আয়োজন, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ ধরনের উদ্যোগ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধিতে ভ‚মিকা রাখে।
মহানগর বিএনপি দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির সদস্যদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী পূজামন্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও স¤প্রীতি বজায় রাখতে সহযোগিতা করেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। একই সাথে পূজা উদযাপন কমিটি, মন্দির পরিচালনা কমিটি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিবৃতিদাতারা হলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, ও সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ